
কুড়িগ্রামে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে কর্তব্যরত চিকিৎসক ও নার্স না থাকা, অটোক্লেভ (Autoclave) মেশিন নষ্ট, লাইসেন্স নবায়ন না করা এবং আরও বিভিন্ন ধরনের অনিয়মের সত্যতা পাওয়া যায়।
এসব অনিয়মের প্রেক্ষিতে মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অধ্যাদেশের ১৩ ধারায় প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড প্রদান করা হয়।
পাশাপাশি লাইসেন্স নবায়ন, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগ এবং অধ্যাদেশের তফসিল-‘খ’ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি নিশ্চিত না করা পর্যন্ত রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সব ধরনের ডায়াগনস্টিক ও ক্লিনিক্যাল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনিয়ম রোধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :