
ঘনিরামপুরে কোম্পানি লিমিটেডের মূল গেটসংলগ্ন এলাকায় পুলিশের অভিযান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু
রংপুরের তারাগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জনকে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক ৮ টার দিকে তারাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজু মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ঘনিরামপুর মৌজার সিডিসি কোম্পানি লিমিটেডের মূল গেটসংলগ্ন পাকা সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় দুইজনকে আটক করে তাদের দেহ তল্লাশি চালিয়ে ২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ১. মো. শাহিন প্রামানিক (৩৩), পিতা: মো. আমজাদ হোসেন, গ্রাম: পশ্চিম ঘনিরামপুর, থানা: তারাগঞ্জ, জেলা: রংপুর।২. মো. হাবিবুল্লাহ হাবিব, পিতা: মো. দুলাল হোসেন, গ্রাম: মাটিয়াল পাড়া, থানা: তারাগঞ্জ, জেলা: রংপুর।
উদ্ধারকৃত মাদক জব্দ করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তারাগঞ্জ থানার মামলা নং-১১, তারিখ ২৩ জুলাই ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে তারাগঞ্জ থানা নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :