জাবি স্পোর্টস ক্লাবের নতুন কমিটি ঘোষণা; সভাপতি সাইমুন, সাধারণ সম্পাদক সোহান | Daily AjKaler Kontho

জাবি স্পোর্টস ক্লাবের নতুন কমিটি ঘোষণা; সভাপতি সাইমুন, সাধারণ সম্পাদক সোহান


জাবি প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
জাবি স্পোর্টস ক্লাবের নতুন কমিটি ঘোষণা; সভাপতি সাইমুন, সাধারণ সম্পাদক সোহান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) স্পোর্টস ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯ তম আবর্তনের শিক্ষার্থী তানভীর সিদ্দিকী সাইমুন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী মোঃ সোহান।

শুক্রবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম এবং জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হাসান তৌফিক হেদায়েত ও রবিউল হাসান। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোছাঃ সিফাত আরা রুমকি, আসিফ হোসেন, তানভীর ইবনে মোবারক, মোছাঃ নুসরাত জাহান শেপু এবং হেদায়েত রহমান।

টেকনিক্যাল ডিরেক্টর (মার্কেটিং ও ফাইন্যান্স) হিসেবে আতাউল করিম আদনান, টেকনিক্যাল ডিরেক্টর (অ্যাডমিন) হিসেবে মোস্তাকিম রিদুল এবং টেকনিক্যাল ডিরেক্টর (অপারেশন) হিসেবে মোঃ অভিষেক রহমান দায়িত্ব পালন করবেন। এছাড়া ডিরেক্টর হিসেবে রয়েছেন হামিদুল্লাহ সালমান।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনোয়ার হোসেন রুদ্র এবং সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন কায়েফ আহমেদ সিয়াম ও ইব্রাহিম খলিল। কোষাধ্যক্ষ হিসেবে ফিরোজ আহাম্মেদ সিয়াম এবং দপ্তর সম্পাদক হিসেবে মোঃ পারভেজ রেজা দায়িত্ব পালন করবেন।

ক্রীড়া সম্পাদক হিসেবে মোঃ ফাইজার রহমান এবং গণমাধ্যম ও প্রচার সম্পাদক হিসেবে ইমন সরদার জয় ও এইচ. এম. ফজলে রাব্বি দায়িত্ব পালন করবেন। নারী বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন সৈয়দা আফিয়া মালিহা এবং স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তাইতান তাংসাং।

এছাড়াও ক্লাবের অধীনে অ্যাথলেটিক্স, ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, ভলিবল, হ্যান্ডবল, দাবা, টেবিল টেনিস ও ই-স্পোর্টসসহ বিভিন্ন ক্রীড়া উইংয়ের জন্য পৃথক প্রধান মনোনীত করা হয়েছে।

স্পোর্টস ক্লাবের নব গঠিত কমিটির সভাপতি তানভীর সিদ্দিকী সাইমুন বলেন, “বিশ্ববিদ্যালয়ের খেলাধুলাকে আরো অনেক বেশি এগিয়ে নিতে কাজ করবে জাবি স্পোর্টস ক্লাব। শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আরো আগ্রহী করে তোলা এবং তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা বৃদ্ধি করতে কাজ করে যাবে স্পোর্টস ক্লাব। এছাড়াও জাবি স্পোর্টস ক্লাব জাবি স্পোর্টসকে ক্যাম্পাসের বাইরে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে কাজ করবে।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি করার লক্ষ্যে এই কমিটি কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আজকালের কন্ঠ/আর বি