
ঝালকাঠির রাজাপুরের বড়ইয়ার বিষখালী নদীর তীব্র ভাঙন পরিস্থিতি সরেজমিন পরিদর্শন এবং ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বুধবার বিকেলে পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পানি উন্নয়ন বোর্ড ঝালকাঠির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সভার আগে ট্রলারে ভাঙর কবলিত এলাকা পরিদর্শন ও জিও ব্যাগ ফেলা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য জনাব মো. রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, ভারপ্রাপ্ত পুলিশ সুপাে মামুন আল ইসলাম, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি এবং কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ডের ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী জনাব এ.কে.এম. নিলয় পাশা।
এমপি রফিকুল ইসলাম জামাল জানান, বিষখালী নদীর অব্যাহত ভাঙনে বড়ইয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বসতবাড়ি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। এ প্রেক্ষাপটে ভাঙনকবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং দ্রুত টেকসই প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে জিও ব্যাগ ফেলা হয়। পরবর্তীতে স্থায়ী পদক্ষেপ গ্রহন করা হবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :