ঝালকাঠী বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমানকে সংবর্ধনা | Daily AjKaler Kontho

ঝালকাঠী বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমানকে সংবর্ধনা


মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ৩০, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
ঝালকাঠী বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমানকে সংবর্ধনা

আজ ২৮ জুন ২০২৬, রবিবার জেলা মহিলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে বিদায়ী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সম্মানে এক অনাড়ম্বর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: তৌহিদুল ইসলাম। এছাড়া জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের বর্ণাঢ্য কর্মজীবনের ওপর আলোকপাত করেন। তাঁরা ঝালকাঠি জেলায় দায়িত্ব পালনকালে তাঁর পেশাদারিত্ব, সততা, মানবিক নেতৃত্ব এবং আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা আরও বলেন, ঝালকাঠি জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জনবান্ধব পুলিশিং কার্যক্রম বাস্তবায়ন এবং জেলা প্রশাসনের সঙ্গে চমৎকার সমন্বয় রেখে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর আন্তরিক সহযোগিতা জেলা বাসীর দীর্ঘকাল স্মরণে থাকবে। তাঁর এই কর্মনিষ্ঠা ও মানবিক গুণাবলি আগামী দিনের কর্মকর্তাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি অত্যন্ত আন্তরিক পরিবেশে সম্পন্ন হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

আজকালের কন্ঠ/আর বি