ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প | Daily AjKaler Kontho

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার মধ্য সুলাওয়েসি প্রদেশে মঙ্গলবার ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ২৭ মিনিটে প্রদেশটির রাজধানী পালু শহরের পূর্ব-দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়।

তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এদিকে, ভূমিকম্পের পর সংশ্লিষ্ট সংস্থাগুলো সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে কাজ করছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো নেতিবাচক প্রভাবের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজকালের কন্ঠ/আর বি