
শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত ডা: মোঃ নাসির এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১১ টায় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচিতে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেলের সঞ্চালনায মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ আব্দুর রহমান, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আ.ম আখতারুজ্জামান মুকুল, প্রচার সম্পাদক সিএম নাজমুল ইসলাম, ডাঃ তনয় কৃষ্ণ পাল।
মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত ডা: মোঃ নাসির এর উপর এই বর্বরোচিত হামলার প্রতিবাদে চিকিৎসকরা সোচ্চার হয়েছেন। দেশের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। চিকিৎসকদের নিরাপত্তা, মর্যাদা ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত যুগোপযোগী চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নেতারা।
এসময় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা ও উপজেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :