
নড়াইল জেলা ছাত্রদলের নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে নবগঠিত কমিটির নেতাকর্মীরা।
শুক্রবার (১৫ মে) বিকেলে নড়াইল শহরের চৌরাস্তা থেকে আনন্দ মিছিল বের হয়ে নড়াইল পুরাতন টার্মিনালসহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে চৌরাস্তা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন-নড়াইল জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহবায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, সদস্য সচিব মামুন গাজী, সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ রোবায়েত তুরশেদ শাথীল, সদ্য সাবেক সভাপতি ফরিদ বিশ্বাসসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, নড়াইল জেলা আহবায়ক কমিটি ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, খুলনা ৩ আসনের সংসদ সদস্য হুইপ রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নতুন কমিটি সাংগঠনিক কাজকে আরো গতিশীল করে তুলবে।
গত ১২ মে নড়াইল জেলা ছাত্রদলের ৪সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :