বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত


বরিশাল প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে বরিশাল মেট্রোপলিটন পুলিশ-এর সম্মানিত কমিশনার জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়ের সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় বক্তব্যের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে কাঙ্খিত ছুটি, বেতন-রেশন, ভ্রমণ বিল, মেস, ক্যান্টিন, চিকিৎসা সেবাসহ সর্বক্ষেত্রে বিদ্যমান যেকোনো সমস্যা সমাধানের বিষয়ে সকলকে আশ্বস্ত করেন।

এ সময় তিনি প্রো-একটিভ পুলিশিং বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করে বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে, প্রত্যেক সদস্য কে চেইন অব কমান্ড মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। কোনো সদস্যের শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ পরিলক্ষিত হলে, বিশেষ করে মাদক, জুয়া বা অনলাইন জুয়ার সাথে কারো কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও তিনি সাইবার স্পেস ও অনলাইন প্লাটফর্মের অপরাধ সংক্রান্তে সবাইকে সচেতন থেকে সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্লাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা মেনে চলার নির্দেশ প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব পলাশ কান্তি নাথ সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।

আজকালের কন্ঠ/আর বি