রাবিপ্রবি উপাচার্যের ইউজিসি আয়োজিত জাতীয় কর্মশালায় অংশগ্রহণ | Daily AjKaler Kontho

রাবিপ্রবি উপাচার্যের ইউজিসি আয়োজিত জাতীয় কর্মশালায় অংশগ্রহণ


রাবিপ্রবি প্রতিনিধি প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৩:২৩ অপরাহ্ন
রাবিপ্রবি উপাচার্যের ইউজিসি আয়োজিত জাতীয় কর্মশালায় অংশগ্রহণ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো: আতিয়ার রহমান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত জাতীয় কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শিরোনামে এ কর্মশালা শুরু হয়।

জাতীয় পর্যায়ের এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় প্রধান অতিথি হিসাবে তারেক রহমান কর্মশালাটির উদ্বোধন করেন।এছাড়াও দেশের সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মশালায় অংশগ্রহণ করেন।

উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, আন্তর্জাতিক মানদণ্ডে টেকসই শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

কর্মশালার অংশ নেওয়াদের মতামতের ভিত্তিতে উচ্চশিক্ষা উন্নয়নে বাস্তবায়নযোগ্য নীতিগত নকশা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

আজকালের কন্ঠ/আর বি