
ভোলার তজুমদ্দিনে ঔষধ কোম্পানির প্রতিনিধি (ফারিয়া – FAIRAA)র নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহকর্মীদের হেনস্তা ও ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভের অংশ হিসাবে এই কর্মসূচি পালন করা হয়।
সোমবার (১১ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে তজুমদ্দিনে কর্মরত ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নিয়ে নিম্নোক্ত দাবী তোলেন।
এ সময় বক্তব্য রাখেন, ফারিয়ার কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ আমির হোসেন, ফারিয়া তজুমদ্দিনের উপদেষ্টা মীর সাইদুল হক মুরাদ, তজুমদ্দিনের ফারিয়া সাধারণ সম্পাদক বিল্লাল শেখ, সহ সভাপতি মোঃ নাদিম খান।
মানববন্ধনের মূল কারণ ও দাবিসমূহ: হেনস্তার প্রতিবাদ: ৪ঠা মে ঢাকা মেডিকেলে দালালবিরোধী অভিযানে এনএসআই কর্তৃক ১২ জন রিপ্রেজেন্টেটিভকে আটকের ঘটনার প্রতিবাদ।
‘দালাল’ অপবাদ প্রত্যাখ্যান: প্রতিনিধিরা বলছেন, তারা কোনো দালাল নন, বরং সুশিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী।
নিরাপদ কর্মপরিবেশ: হাসপাতালগুলোতে ডাক্তার ও রোগীদের সাথে দেখা করার জন্য কাজের সুষ্ঠু পরিবেশ দাবি।
পেশাগত মর্যাদা: পেশাজীবী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মানজনক আচরণের নিশ্চয়তা।
মানববন্ধনে আরো জানান, পরবর্তীতে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এর মধ্যে দাবি মানা না হলে ঔষধ সরবরাহ বন্ধের হুমকিও রয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :