ব্রাহ্মণপাড়ায় অনলাইন জুয়ার আসরে অভিযান: তিন জুয়ারী গ্রেফতার | Daily AjKaler Kontho

ব্রাহ্মণপাড়ায় অনলাইন জুয়ার আসরে অভিযান: তিন জুয়ারী গ্রেফতার


শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন
ব্রাহ্মণপাড়ায় অনলাইন জুয়ার আসরে অভিযান: তিন জুয়ারী গ্রেফতার

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন জুয়ারুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৮ মে ২০২৬) রাত ১০টা ৪৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) সুজন কুমার আচার্য্যের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাত্রীকালীন মোবাইল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানাধীন ৪নং শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় নায়েব আলী সর্দার বাড়িতে মোঃ হারিজের বসতঘরের ভিতরে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া খেলা হচ্ছে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ১। মোঃ হারিজ (৪১), পিতা-মৃত নায়েব আলী, মাতা-জাহানারা বেগম, সাং-দেউষ। ২। মোঃ মেহেদী হাসান প্রকাশ নিরব (৩২), পিতা-মজিবুর রহমান ভূঁঞা, সাং-শিদলাই। ৩। মোঃ মহিউদ্দিন সরকার প্রকাশ পিয়াস (৩২), পিতা-মৃত মনিরুল, সাং-শিদলাই।
তাদের সকলের বাড়ি ব্রাহ্মণপাড়া থানা, জেলা-কুমিল্লা এলাকায়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২০ ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জব্দকৃত মোবাইলে মিলেছে বিভিন্ন জুয়ার অ্যাপস অভিযানে আসামিদের ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়। তল্লাশিতে এসব মোবাইলে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ও ওয়েবসাইটের লিংক পাওয়া যায়।

মোঃ হারিজের মোবাইলে পাওয়া যায়,KU9,Jaya9,PJOK,মেহেদী হাসান প্রকাশ নিরবের মোবাইলে পাওয়া যায়,Jaya9Bangladesh,Baji999 ওয়েবসাইটের জুয়ার লিংক মহিউদ্দিন সরকার প্রকাশ পিয়াসের মোবাইলে পাওয়া যায়:TK999,OlympCasino,1xCasino ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ জানিয়েছে, অনলাইন জুয়া প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি