
বাউফল উপজেলার কালিশুরি বাজার ও তৎসংলগ্ন এলাকার মানুষের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির অভাব দূর করতে এক অনন্য উদ্যোগ বাস্তবায়িত হলো। আজ ৪ মে, সোমবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘পিওর ওয়াটার সাপ্লাই স্কিম’।
এই প্রকল্পের মাধ্যমে উদ্বোধনী স্থান থেকে ৫ কিলোমিটার দূরত্ব পর্যন্ত সকল সাধারণ মানুষ সুপেয় ও নিরাপদ পানির সুবিধা ভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের শুভ উদ্বোধন করেন গণমানুষের প্রিয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মাওলানা রফিকুল ইসলাম, সম্মানিত আমির, বাউফল উপজেলা।
অধ্যাপক খালিদুর রহমান, সেক্রেটারি, বাউফল উপজেলা।
সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিরাপদ পানি সুস্থ জীবনের ভিত্তি। এই সাপ্লাই স্কিম কালিশুরি বাজারের ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের পানির কষ্ট লাঘব করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। জনকল্যাণমূলক এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :