দেবিদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, সেবা পেলেন সহস্রাধিক মানুষ | Daily AjKaler Kontho

দেবিদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, সেবা পেলেন সহস্রাধিক মানুষ


শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ২, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
দেবিদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

কুমিল্লার দেবিদ্বারে ফতেহাবাদ নূর হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্স ও গোমতী হাসপাতাল, কুমিল্লার যৌথ উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে দিনব্যাপী ফতেহাবাদ নূর হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও প্রবাসী সাংবাদিক মাকসুদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতী হাসপাতাল, কুমিল্লার সিইও ডা. মো. মুজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. মুজিবুর রহমান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, গোমতী হাসপাতাল ভবিষ্যতেও মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং সাধারণ মানুষের পাশে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, সাংবাদিক সাইফ উদ্দিন রনী, জাহাঙ্গীর আলম ইমরুল, এটিএম সাইফুল ইসলাম মাসুম, ব্যবসায়ী নজরুল ইসলাম, শাকিল মুন্সী, কাজী সাইফুল ইসলাম মিঠু, সাবেক ছাত্রদল নেতা জিয়াউল হক জিয়া, সাংবাদিক শাহিন আলম, মাহফুজ আহমেদ, রাজিব সরকার, ইসহাক হাসান খান, সাইফুল ইসলাম সজিব, আবদুল আলিম, মনির মোশাররফসহ আরও অনেকে।

ক্যাম্পে মেডিসিন ও ডায়াবেটিস, গাইনি, শিশু, চর্ম ও এলার্জি এবং চক্ষু রোগের সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।চিকিৎসা সেবা প্রদান করেন ডা. ফারজানা সুলতানা তৃষা, ডা. মো. মাসুদ হাসান, ডা. মনিরুল ইসলাম, ডা. জিনাত রিহানা, ডা. মেহেদী হাসান এবং ডা. সাজ্জাদ রহমান প্রমুখ।

আজকালের কন্ঠ/আর বি