
দেশে জঙ্গি উত্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমি ওই শব্দকে (জঙ্গি) রিকগনাইজ (স্বীকার) করি না। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ (উগ্রপন্থি গোষ্ঠী) থাকে, পৃথিবীর সব দেশেই এরা সক্রিয় থাকে।
র্যাডিকেল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে এগুলো আমরা ইউজড টু, এগুলো থাকে। কিন্তু সে বিষয়ে আপনি যে শব্দ উচ্চারণ করলেন, আমাদের দেশের বর্তমান কালচারে সেটা আর নেই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলে। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলে এগুলোকে হাতিয়ার হিসাবে ব্যবহার করত। বর্তমানে সেগুলোর অস্তিত্ব নেই।
আজ (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
অন্তর্বর্তী সরকারের সময়ে দেড় দশকে শত শত গুমের অভিযোগ অনুসন্ধানে কমিশন গঠন করা হয়। কমিশন বলেছিল, জঙ্গিবাদবিরোধী অভিযানের ছায়ায় ইসলামি উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে বিগত আওয়ামী লীগ সরকার গুমকে ‘একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপ’ দিয়েছিল।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :