বাউফলে গেটকা প্রকল্পের লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা | Daily AjKaler Kontho

বাউফলে গেটকা প্রকল্পের লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা


জি এম ফোরকান, বাউফল প্রতিনিধি: প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৬, ৪:০৩ অপরাহ্ন
বাউফলে গেটকা প্রকল্পের লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা

পটুয়াখালীর বাউফলে “জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা)” প্রকল্পের আওতায় উপজেলা লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুন ২০২৬) সকালে বাউফল উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় লোকমোর্চা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও ওয়েভ ফাউন্ডেশন যৌথভাবে সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নারীর সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করা গেলে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব।

আলোচনায় স্থানীয় পর্যায়ে খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা, বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, জনস্বাস্থ্য সমস্যা এবং দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়গুলো গুরুত্ব পায়। একই সঙ্গে কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এসব সামাজিক সমস্যা সমাধানে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায় বক্তব্য দেন আরডিএস প্রতিনিধি আবদুল খালেক। তিনি স্থানীয় সরকার প্রতিনিধিদের ঐচ্ছিক কার্যাবলী এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনএসএস’র গেটকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোসা. নিলুফা ইয়াসমিন। তিনি প্রকল্পের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সার্বিক সহযোগিতা করেন গেটকা প্রকল্পের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণমূলক নেতৃত্ব গড়ে তুলতে গেটকা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আজকালের কন্ঠ/আর এস