
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসিন্দা মোকছেদ আলী (৪৮) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ মোকছেদ আলীর স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রামভদ্রপুর নয়াপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত তোতা মিয়া এবং মায়ের নাম মৃত জামিনা খাতুন। বর্তমানে তিনি ঢাকার বাগিচারটেক, পশ্চিম রামপুরা (ঢাকা-১২১৭) এলাকায় বসবাস করতেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল রাতে তিনি ঢাকার কোনো একটি এলাকা থেকে অটোরিকশা রিজার্ভ ভাড়ায় যাত্রী নিয়ে বের হন। রাত আনুমানিক ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দেখা যায়। এরপর তিনি পুনরায় যাত্রী নিয়ে ঢাকার অন্য একটি এলাকায় রওনা দেন। কিন্তু এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন (০১৮৫৯৩১০৮৫৮) বন্ধ পাওয়া যাচ্ছে এবং তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত অটোরিকশারও কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজের সময় তার পরনে ছিল আকাশি রঙের ফুল শার্ট। তার গায়ের রং শ্যামলা, শারীরিক গঠন হালকা পাতলা এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ১ ইঞ্চি।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন, তবে অনুগ্রহ করে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :