
চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষি জমিতে পানি সেচে বাধার অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা কৃষকদল ও উপজেলা কৃষি কর্মকর্তা। এসময় স্থানীয় কৃষকদের নানা অভিযোগ মনোযোগ দিয়ে শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন তারা। রোববার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামে তিন ফসলি জমির বোরো ধান ক্ষেত পরিদর্শন ও কৃষকদের মাঝে উপজেলা কৃষকদলের পক্ষ থেকে কৃষি উপকরণ তুলে দেয়া হয়।
পরিদর্শনে যান উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ রায়, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন ও সদস্য সচিব আবু দাউদ।
এসময় কৃষকরা তাদের নানান অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, সেচ ব্যবস্থায় প্রতিবন্ধকতার কারণে বোরো ধানের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাহাড়ি ছড়াগুলো ভরাট হয়ে যাওয়ার ফলে সেচ প্রকল্পগুলো কার্যকরীতা হারাচ্ছে। এতে তিন ফসলি জমিতে চাষাবাদ ব্যহত হচ্ছে। ছড়া প্রশস্তকরণসহ বিভিন্ন সঙ্কটের কথা তারা তুলে ধরেন।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ রায় বলেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফ উদ্দিনের ফোন পেয়ে ঘটনাস্থলে এসেছি। আমরা এখানকার কৃষকদের কথা মনোযোগ সহকারে শুনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফ উদ্দিন জানান, মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন এমপির নির্দেশনায় উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দুই পৌরসভার কৃষকদের দুঃখ দুর্দশার খোঁজ খবর নিতে এসেছি। এর আগে আমরা মিঠানালা, সাহেরখালী, মায়ানী ও মঘাদিয়া ইউনিয়নের কৃষকদের সাথে কথা বলেছি। তাদের কথাগুলো এমপি মহোদয়ের নিকট তুলে ধরেছি। আমরা কৃষকদের স্বার্থ রক্ষায় সবসময় পাশে থাকবো। এবং সেচ সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করবো।
এসময় আরো উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুদ্দোহা মামুন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক এম এ হানিফ মিজি, সদস্য নুরুন্নবী, ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ উদ্দিন জিয়া, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. সাহেদ আহসান, সহ-সভাপতি শাহাদাত হোসেন, দুর্গাপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ, সহ-সভাপতি দীন মোহাম্মদ লিটনসহ স্থানীয় বিএনপি, কৃষকদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :