রাজধানীতে বিনামূল্যে গণপরিবহণ সেবা ঘোষণা করল পাকিস্তান | Daily AjKaler Kontho

রাজধানীতে বিনামূল্যে গণপরিবহণ সেবা ঘোষণা করল পাকিস্তান


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
রাজধানীতে বিনামূল্যে গণপরিবহণ সেবা ঘোষণা করল পাকিস্তান

জ্বালানি সংকটে জর্জরিত পাকিস্তানের সাধারণ মানুষকে স্বস্তি দিতে রাজধানী ইসলামাবাদে বিনামূল্যে গণপরিবহণ সেবা চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ইসরাইল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট তীব্র জ্বালানি সংকটের মুখে শনিবার (৪ এপ্রিল) থেকে এই বিশেষ সুবিধা কার্যকর হবে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জনগণের দুর্ভোগ লাঘবে এই জনকল্যাণমূলক উদ্যোগের পুরো ব্যয়ভার বহন করবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রাথমিক হিসাব অনুযায়ী, এই প্রকল্পের জন্য প্রায় ৩৫০ মিলিয়ন রুপি বরাদ্দ করা হয়েছে।

মূলত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ নাগরিকদের যাতায়াত খরচ যখন আকাশচুম্বী, ঠিক তখনই সরকার এই বড় ধরনের ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিল। সরকারের এই পদক্ষেপের ফলে রাজধানীর কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াত কষ্ট অনেকাংশে লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা।

আজকালের কন্ঠ/আর বি