প্রতিষ্ঠার পঞ্চম বর্ষে দৈনিক আজকালের কণ্ঠ | Daily AjKaler Kontho

প্রতিষ্ঠার পঞ্চম বর্ষে দৈনিক আজকালের কণ্ঠ


আজকালের কন্ঠ ডেস্ক: প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৬, ৫:২৯ অপরাহ্ন
প্রতিষ্ঠার পঞ্চম বর্ষে দৈনিক আজকালের কণ্ঠ

আজ ১লা এপ্রিল, ”দৈনিক আজকালের কন্ঠ” পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। আমাদের এই যাত্রা কেবল সময়ের হিসাব নয়।এটি বিশ্বাস, দায়বদ্ধতা এবং সত্য প্রকাশের এক নিরন্তর অভিযাত্রা।সত্য ও সাহসিকতার সন্ধানে আমাদের পথচলার আজ চার বছর পূর্ণ হয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করলো ।

শুরুটা ছিল স্বপ্ন নিয়ে—একটি নিরপেক্ষ, সাহসী ও দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তোলার স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গিয়ে আমাদের অতিক্রম করতে হয়েছে নানা চ্যালেঞ্জ, সংকট ও প্রতিকূলতা। কিন্তু পাঠকের আস্থা, শুভানুধ্যায়ীদের সমর্থন এবং আমাদের নিরলস প্রচেষ্টা আজ ”দৈনিক আজকালের কণ্ঠ”– পত্রিকাকে একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বিগত চার বছরে আপনারা আমাদের ওপর যে আস্থা ও ভালোবাসা রেখেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। প্রতিকূলতা পেরিয়ে নির্ভীক সাংবাদিকতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি এবং আগামীতে আরও বস্তুনিষ্ঠ তথ্য উপহার দেওয়ার অঙ্গীকার করছি। আমরা চেষ্টা করেছি সত্যকে তুলে ধরতে—নির্ভয়ে, নিরপেক্ষভাবে। সমাজের অসঙ্গতি, মানুষের কথা, উন্নয়ন ও সম্ভাবনার গল্প—সবকিছুই আমাদের সংবাদে স্থান পেয়েছে। আমরা বিশ্বাস করি, একটি শক্তিশালী গণমাধ্যমই পারে সমাজকে আলোকিত করতে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং জনমতের প্রতিফলন ঘটাতে।

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা নতুন করে অঙ্গীকার করছি—সত্য, ন্যায় এবং জনস্বার্থের পক্ষে আমাদের অবস্থান থাকবে অটুট। ভবিষ্যতে আরও সমৃদ্ধ, আধুনিক এবং পাঠকবান্ধব একটি সংবাদমাধ্যম হিসেবে নিজেদের গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।ডিজিটাল যুগে সংবাদপত্রের চ্যালেঞ্জ যেমন বেড়েছে, তেমনি সুযোগও সৃষ্টি হয়েছে নতুনভাবে পাঠকের কাছে পৌঁছানোর। আমরা সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি—প্রিন্টের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও সক্রিয় উপস্থিতি নিশ্চিত করে।

এই অর্জনের পেছনে যাঁদের অবদান রয়েছে—আমাদের সমস্ত পাঠক , প্রতিবেদক, বার্তা সম্পাদনা দল, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের জানাই আন্তরিক অভিনন্দন। আপনাদের নিরলস সমর্থনই আমাদের এই অর্জনের ভিত্তি ।চলমান পথচলায় আমরা চাই আপনাদের অব্যাহত সমর্থন, পরামর্শ ও ভালোবাসা।

শুভেচ্ছান্তে,
মোঃ মিজানুর রহমান মিজান
সম্পাদক ও প্রকাশক
”দৈনিক আজকালের কণ্ঠ”

 

আজকালের কন্ঠ/আর এস