
পটুয়াখালীর বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৪ মার্চ ২০২৬) দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালেহ আহমেদের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয় এবং ডেঙ্গু মশার সম্ভাব্য লার্ভা জন্মানোর স্থানগুলো পরিষ্কার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালেহ আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ ক্ষেত্রে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয়রা র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :