নওগাঁয় জেলা আওয়ামী লীগ নেতা রফিক গ্রেফতার | Daily AjKaler Kontho

নওগাঁয় জেলা আওয়ামী লীগ নেতা রফিক গ্রেফতার


মোঃ আরাফাত আলী ,নওগাঁ প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
নওগাঁয় জেলা আওয়ামী লীগ নেতা রফিক গ্রেফতার

নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় শহরের আরজি নওগাঁ এলাকা থেকে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আরজি নওগাঁর শাহানাবাগ সিটি আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। সেখানে একটি ইফতার মাহফিলে যোগ দিতে গিয়েছিলেন রফিক। তার উপস্থিতির খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে এবং আগে থেকেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।গ্রেফতারের পর রাতেই আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

আজকালের কন্ঠ/ আর এস/এ