
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ ভাগ করে নিতে দিনাজপুরের খানসামা উপজেলার ২ নং ভেড়ভেড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে ৯ নং ওয়ার্ডের মেম্বার পদে দোয়া প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবিকা সাফিয়ার রহমানের উদ্যোগে এবং তার নিজস্ব অর্থায়নে অত্র এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই ঈদ উপহার (চাল) বিতরণ করা হয়।
নির্বাচনী প্রচারণার পাশাপাশি আর্তমানবতার সেবায় সাফিয়ার রহমানের এই উদ্যোগ এলাকায় বেশ প্রশংসিত হচ্ছে। চাল বিতরণকালে তিনি প্রতিটি পরিবারের সাথে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্যে সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করে।
উপকারভোগী কয়েকজন জানান, বাজারে যখন নিত্যপণ্যের দাম চড়া, তখন সাফিয়া রহমানের এই ব্যক্তিগত সহায়তা তাদের ঈদ উদযাপনে স্বস্তি নিয়ে আসবে। তারা তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাফিয়ার রহমানের সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা মনে করছেন, সৎ ও কর্মঠ নেতৃত্ব হিসেবে সাফিয়ার রহমান ৯ নং ওয়ার্ডের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
আজকালের কন্ঠ/ আর এস/আর
আপনার মতামত লিখুন :