Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১২, ২০২৬ , ৭:৫৭ অপরাহ্ণ

খুশির ঈদ হোক সবার: ৯ নং ওয়ার্ডে মেম্বার পদে দোয়া প্রার্থী সাফিয়ার রহমানের চাল বিতরণ

লেখকঃ মো রব্বানী ,দিনাজপুর জেলা প্রতিনিধি :

​আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ ভাগ করে নিতে দিনাজপুরের খানসামা উপজেলার ২ নং ভেড়ভেড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে চাল বিতরণ করা হয়েছে।

​মঙ্গলবার (১২ মার্চ) সকালে ৯ নং ওয়ার্ডের মেম্বার পদে দোয়া প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবিকা সাফিয়ার রহমানের উদ্যোগে এবং তার নিজস্ব অর্থায়নে অত্র এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই ঈদ উপহার (চাল) বিতরণ করা হয়।

​নির্বাচনী প্রচারণার পাশাপাশি আর্তমানবতার সেবায় সাফিয়ার রহমানের এই উদ্যোগ এলাকায় বেশ প্রশংসিত হচ্ছে। চাল বিতরণকালে তিনি প্রতিটি পরিবারের সাথে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্যে সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করে।

​উপকারভোগী কয়েকজন জানান, বাজারে যখন নিত্যপণ্যের দাম চড়া, তখন সাফিয়া রহমানের এই ব্যক্তিগত সহায়তা তাদের ঈদ উদযাপনে স্বস্তি নিয়ে আসবে। তারা তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

​বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাফিয়ার রহমানের সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা মনে করছেন, সৎ ও কর্মঠ নেতৃত্ব হিসেবে সাফিয়ার রহমান ৯ নং ওয়ার্ডের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

আজকালের কন্ঠ/ আর এস/আর

প্রিন্ট করুন