
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার গাজী মার্কেট ও তৎসংলগ্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) পরিচালিত এ অভিযানে দোকানের বাইরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে বিভিন্ন দোকানিকে মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এছাড়া ফুটপাত দখল করে রাখা ভ্যানগাড়ি সরিয়ে দিয়ে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করা হয়।অভিযান পরিচালনা করেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। এসময় সহযোগিতা করেন রায়পুর থানা পুলিশ ও রায়পুর পৌরসভার সদস্যবৃন্দ।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। দোকানের বাইরে ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে। ভবিষ্যতে আবারও ফুটপাত দখল করা হলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
আজকালের কন্ঠ/ আর এস/জে
আপনার মতামত লিখুন :