নাটোরে জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

নাটোরে জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৬, ২:২০ অপরাহ্ন
নাটোরে জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

“পাট শিল্প গড়ে তুলুন কর্মসংস্থান সৃষ্টি করুন” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে জাতীয় পাট দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পাট অধিদপ্তর ও পাট ও পাট মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আসমা শাহীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, মুখ্য পরিদর্শক নাটোর কার্যালয় মোঃ মহিউদ্দিন আহাম্মদ ভূঁঞা সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও কর্মীরা ।

আজকালের কন্ঠ/আর বি