বাংলাদেশ কংগ্রেসের মেয়র প্রার্থী শামীম আহমদ | Daily AjKaler Kontho

বাংলাদেশ কংগ্রেসের মেয়র প্রার্থী শামীম আহমদ


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৬, ৯:০১ অপরাহ্ন
বাংলাদেশ কংগ্রেসের মেয়র প্রার্থী শামীম আহমদ

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস দলের পক্ষের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

গতকাল দলটির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপস্থিতিতে পার্টির সভাপতি কাজী রেজাউল হোসেন শামীম আহমদ’ এর নাম ঢাকা উত্তরের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন। একই সাথে বাংলাদেশ কংগ্রেসের ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসাবেও শামীম আহমদকে দ্বায়িত্ব দেয়া হয়েছে।

এসময় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম এবং দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। শামীম আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন।