যাত্রাবাড়ী পূর্ব থানার অগ্রসর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

যাত্রাবাড়ী পূর্ব থানার অগ্রসর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ১, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন
যাত্রাবাড়ী পূর্ব থানার অগ্রসর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

আজ ১মার্চ ২০২৬ রবিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী পূর্ব থানার উদ্যোগে আয়োজিত অগ্রসর কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব *ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি*।

থানা আমীর জনাব শাহজাহান খানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি জনাব বাইজিদ হাসানের সঞ্চালনায় দারস পেশ করেন কদমতলী উত্তর থানার ভারপ্রাপ্ত আমীর মাওলানা জুনাইদ। বিষয় ভিত্তিক আলোচনা করেন তামিরুল মিল্লাত কামিল মহিলা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুফতি মিজানুর রহমান, থানা নায়েবে আমীর আতিকুর রহমান চৌধুরী, থানা সহকারী সেক্রেটারি এড. বেলাল।

উক্ত প্রোগ্রামে সর্বমোট ৩০০ জন অগ্রসর কর্মী উপস্থিত ছিলেন।