
“সাতক্ষীরায় ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং ” এর উপর বিষয়ভিত্তিক ১৪ দিন ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ মার্চ) সকাল ৯ টায় চিংড়ি চাষ প্রদর্শনী খামার, এল্লারচর, সাতক্ষীরার প্রশিক্ষণ হল রুমে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের তত্তাবধানে, অ্যাসেট প্রকল্প, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে ও চিংড়ি চাষ প্রদর্শনী খামার এল্লারচর সাতক্ষীরার বাস্তবায়নে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ফেরদৌস আরেফিন। কর্মশালার কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চীপ ইন্সট্রাক্টর( ননটেক) মো. আনিছুর রহমান।
প্রশিক্ষক হিসেবে চিংড়ি চাষ প্রদর্শনী খামারে উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকতা ড. মো. শফিকুল ইসলাম, খামার ব্যবস্থাপক মো. আওছাফুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ প্রশিক্ষণার্থীগন উপস্থিত ছিলেন ।
আজকালের কন্ঠ/ আর এস/এ
আপনার মতামত লিখুন :