কালিগঞ্জে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে শারিরীক সম্পর্কের পর কৌশলে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার মামলা করে বিপাকে ভুক্তভোগী নারী | Daily AjKaler Kontho

কালিগঞ্জে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে শারিরীক সম্পর্কের পর কৌশলে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার মামলা করে বিপাকে ভুক্তভোগী নারী


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৪:২৫ অপরাহ্ন
কালিগঞ্জে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে শারিরীক সম্পর্কের পর কৌশলে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার মামলা করে বিপাকে ভুক্তভোগী নারী

কালিগঞ্জে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে শারিরীক সম্পর্কের পর কৌশলে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার মামলা করায় মামলা তুলে নিতে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কালিগঞ্জে কালিকাপুর গ্রামের নূরুজ্জামান গাজীর কন্যা তানিয়া পারভীন।

লিখিত অভিযোগে তিনি বলেন, আমার স্বামী দীর্ঘদিন যাবত প্রবাসে থাকায় তিনটি সন্তানকে নিয়ে আমি বাড়িতে অবস্থান করি। এ সুযোগে পাশ^বর্তী ফজর গাজীর পুত্র সামাদ গাজী প্রায়ই আমার বাড়িতে আসা যাওয়া করত। একপর্যায়ে তার সাথে আমার সুসম্পর্ক তৈরি হয়। সুচতুর সামাদ গাজী কৌশলে আমাকে ফাঁদে ফেলে তার সাথে শারিরীক সম্পর্ক স্থাপনে বাধ্য করে। এসময় গোপনে আমার কিছু নগ্ন ছবি সংগ্রহ করে আমাকে ব্লাক মেইল করতে থাকে এবং একাধিবার শারিরীক সম্পর্কে বাধ্য করে একপর্যায়ে আমার স্বামীর পাঠানো টাকা থেকে ২লক্ষ টাকা তাকে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। আমি লোকলজ্জার ভয়ে লম্পট সামাদ গাজীকে ২লক্ষ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে দেই। তার ব্যাংক স্টেটমেন্ট রয়েছে। সে সময় সামাদ গাজী বলেছিল কিছুদিন পরে আমি টাকা ফেরত দেবো। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও আমার টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে। এদিকে আমার স্বামী টাকা উত্তোলন বিষয়টি অবগত হয়ে দেশে ফিরে আসে এবং টাকার হিসাব না পেয়ে আমার উপর চাপপ্রয়োগ শুরু করে। আমি পুনরায় সামাদ গাজীর কাছে টাকা ফেরত চাইতে গেলে সে কোন টাকা দিবে না, আমার নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবে মর্মে হুমকি দেয়। আমি উপায় না পেয়ে স্থানীয়দের পরামর্শে গত ১২/১১/২০২৫ তারিখে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করি।

তিনি আরো বলেন, মামলা দায়েরের খবর পেয়ে লম্পদ ও প্রতারক সামাদ গাজী ক্ষিপ্ত হয়ে ওঠে এবং কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলু মেম্বরের নেতৃত্বে ফজর আলী গাজীর পুত্র মুছা গাজী, সালাম গাজী, মৃত দোবিরের পুত্র কালাম গাজী, ছাত্তার গাজীর পুত্র মতিউর গাজী, বারীর পুত্র সাগর গাজী, বোলা গাজীর পুত্র মোস্তাব গাজী এবং মৃত আহাদ গাজীর পুত্র আসাদ গাজীসহ কতিপয় ব্যক্তি মামলা তুলে নিয়ে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। এনিয়ে কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে থানার এস আই মিজানুর একটি সাদা কাগজে স্বাক্ষর করতে চাপ প্রয়োগ করে এবং মামলা তুলে না নিলে উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে মর্মে হুমকি দেয়। তিনি ওই প্রতারক ও লম্পট সামাদ গাজীর কাছ থেকে ২লক্ষ টাকা উদ্ধার পূর্বক কঠোর শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

আজকালের কন্ঠ/আর বি