বাউফলে চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ | Daily AjKaler Kontho

বাউফলে চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ


জি এম ফোরকান, বাউফল প্রতিনিধি : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
বাউফলে চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

এক চাঁদাবাজের হাত থেকে রক্ষা পেতে ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল করেছে ব্যাবসায়ী সহ স্থানীয়রা।

দুপুর ১২টায় উপজেলার বাহিরচর বাজারে এ সংবাদ সম্মেলন শেষে বাজারের ভিতরে বিক্ষোভ করেন স্থানীয় জনসাধারণ।

বাজার কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সংবাদ সম্মেলন অভিযোগ করে বলেন- সন্ত্রাসী চাঁদাবাজ ও লুটতরাজ সহ বিভিন্ন অপকর্মের হোতা সিহাব ওরফে কসাই সিহাবের বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হলেও কোন প্রতিকার পায়নি স্থানীয়রা।

আয়োজিত সংবাদ সম্মেলনে- সিহাব শিকদারের চাঁদাবাজি ও অত্যাচার নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দেন ক্ষতিগ্রস্ত মানুষগুলো। ওই সময় তারা দ্রুত প্রশাসনের সহায়তা কামনা করেন।

আজকালের কন্ঠ/ আর এস/এফ