নতুন সরকারের কাছে কী চাইলেন চিত্রনায়িকা বুবলী | Daily AjKaler Kontho

নতুন সরকারের কাছে কী চাইলেন চিত্রনায়িকা বুবলী


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৬, ৬:২৯ অপরাহ্ন
নতুন সরকারের কাছে কী চাইলেন চিত্রনায়িকা বুবলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের মানুষের মধ্যে যেমন উৎসব বিরাজ করছে, একইভাবে প্রত্যাশাও দেখা যাচ্ছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের মধ্যে। আর তা থেকে ব্যতিক্রম নয় শোবিজ অঙ্গনের তারকারা। এরইমধ্যে অনেকে নির্বাচনের ফলাফল ও ভবিষ্যৎ সরকার নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন।

এবার নিজের মতামত জানালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা জানি না কারা সরকারে আসছে। তবে একজন সচেতন নাগরিক হিসেবে আমার চাওয়া থাকবে, আমরা যেন নিরাপদ থাকতে পারি। নারী-পুরুষের মধ্যে যেন কোনো বৈষম্য না থাকে। সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিস্থিতি চাই।

এ অভিনেত্রী আরও বলেন, আমরা চাই প্রত্যেকের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত হোক। সেই প্রত্যাশা থেকেই একটি সুষ্ঠু নির্বাচনের আশা করছি।

বর্তমানে বিভিন্ন ধরনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বুবলী। বছরের শুরুতে নারীকেন্দ্রিক গল্পের ‘প্রেশার কুকার’ নামের একটি সিনেমার কাজের কথা জানিয়েছেন। এছাড়া ‘ঢাকাইয়া দেবদাস’ নামের একটি সিনেমায়ও যুক্ত হয়েছেন তিনি।

আজকালের কন্ঠ/আর বি