দিনাজপুরে ৬নং ওয়ার্ড পৌর বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

দিনাজপুরে ৬নং ওয়ার্ড পৌর বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত


দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৬, ১:১০ পূর্বাহ্ন
দিনাজপুরে ৬নং ওয়ার্ড পৌর বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর শহরের ৬নং ওয়ার্ডে পৌর বিএনপির উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে দিনাজপুর শহরের রাজবাড়ী বটতলা মোড়ে এ পথসভার আয়োজন করা হয়।

৬নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি ইসমাঈল খান জন্স-এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামান উজ্জ্বল ও আক্তারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিসালাত সজীব। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পথসভাটি সঞ্চালনা করেন ৬নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক জালাল।

পথসভা উপলক্ষে ৬নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি ইসমাঈল খান জন্স-এর নেতৃত্বে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।