আমাদের সুনিশ্চিত বিজয়কে একটা শক্তি ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করছে: দুলু | Daily AjKaler Kontho

আমাদের সুনিশ্চিত বিজয়কে একটা শক্তি ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করছে: দুলু


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
আমাদের সুনিশ্চিত বিজয়কে একটা শক্তি ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করছে: দুলু

বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নাটোর-২ সদর-নলডাঙ্গা আসনের ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমাদের সুনিশ্চিত বিজয়কে একটা শক্তি ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করছে। বাংলাদেশে মানুষ চায় একটি নিরপেক্ষ অবাধ নির্বাচন।

এই নির্বাচনকে বানচাল করার জন্য একটি রাজনৈতিক গোষ্ঠী যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী ভূমিকা পারন করেছে। এই গোষ্ঠী আবার নতুন করে তৎপর হয়েছে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে এই ষড়যন্ত্র কে মোকাবেলা করতে হবে।

‎ তিনি আজ শনিবার নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের কালিগঞ্জ এলকায় নির্বাচনী প্রচারনায় এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল,স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ রনি,ওলামা দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম,নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল,পিপরুল ইউনিয়নের বিএনপির সভাপতি হুমায়ন শিকদার সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি