
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে সাপ্তাহিক ফিল্ম স্ক্রিনিং উৎসব শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর দুইটায় বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. নিস্তার জাহান কবির উৎসবটি উদ্বোধন করেন। সাপ্তাহিক ফিল্ম স্ক্রিনিং উৎসবের প্রথম দিনে বিখ্যাত ‘মাই ন্যাইভার: টটোরো’ ফিল্মটি দেখানো হয়।
বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলাভী বলেন, ‘দীর্ঘ প্রায় ছয় বছর পর আমরা আবার আমাদের বিভাগে পুনরায় ফিল্ম স্ক্রিনিংয়ের আয়োজন করেছি। আশা করি, এটির ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমাদের এই স্ক্রিনিংয়ে ফিল্ম রিলেটেড বিভিন্ন পাঠচক্র আয়োজন করা হবে।সবাইকে সে প্রোগ্রামগুলোতে অংশগ্রহনের অনুরোধ।’
এ ছাড়া ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী মাহমুদ আল হাসান বলেন, এই উৎসবে শুধু ফিল্মের শিক্ষার্থীরাই নয়, অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। আমরা চাই, সকলের অংশগ্রহণে উৎসবটি সম্পন্ন হোক।
এর আগে ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পোস্টার করে আয়োজনটিতে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানানো হয়।
আজকালের কন্ঠ/ আর এস/এস
আপনার মতামত লিখুন :