মোহনগঞ্জে ১০ হাজার পিস ইয়াবা সহ এক যুবক আটক | Daily AjKaler Kontho

মোহনগঞ্জে ১০ হাজার পিস ইয়াবা সহ এক যুবক আটক


সুশীল আচার্য্য,নেত্রকোনা জেলা প্রতিনিধি: প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
মোহনগঞ্জে ১০ হাজার পিস ইয়াবা সহ এক যুবক আটক

নেত্রকোনার মোহনগঞ্জে ১০ হাজার ২২০ পিস ইয়াবাসহ মো. সোহেল রানা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।আজ বুধবার (২৮ জানুয়ারি) সকাল দিকে পৌরশহরে উত্তর দৌলতপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মোহনগঞ্জ -ধর্মপাশা সড়কের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।সোহেল রানা রংপুর জেলার পীরগাছা উপজেলার যাদুলস্কর অন্নদানগর গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদে আজ বুধবার ভোরে মোহনগঞ্জ পৌরশহরের উত্তর দৌলতপুরে মোহনগঞ্জ-ধর্মপাশা সড়কে অবস্থান নেয় বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের একটি দল। সকাল দিকে ধর্মপাশা থেকে ইয়াবার একটি চালান নিয়ে আসার সময় হাতেনাতে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মোহনগঞ্জ থানায় মাদকের মামলা দায়ের করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, এ ঘটনায় গ্রেফতার সোহেল রানার বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হবে। জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

আজকালের কন্ঠ/আর এস/এস