নগরীর পলাশপুর এলাকায় আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

নগরীর পলাশপুর এলাকায় আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত


বরিশাল জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৬, ৩:০৫ অপরাহ্ন
নগরীর পলাশপুর এলাকায় আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজ ১৯ জানুয়ারি ২০২৬ খ্রি. বেলা ১৫:০০ ঘটিকায় বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন পলাশপুর আলহাজ্ব দলিল উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়।মতবিনিময় কালে এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহসহ অন্যান্য সামাজিক অপরাধ নিরসনকল্পে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন।

এছাড়াও তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে যার যার অবস্থান থেকে নিজেদের উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালনের জন্য আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন) জনাব পবিত্র কুমার হালদার, অফিসার ইনচার্জ, কাউনিয়া থানা জনাব মোঃ রফিকুল ইসলাম, স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আজকালের কন্ঠ/ আর এস/এফ