
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সরকার সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, নির্বাচনী পরিবেশ নিয়ে যেসব অভিযোগ বা শঙ্কা বিভিন্ন মহলে শোনা যাচ্ছে, বাস্তবে তার কোনো ভিত্তি নেই।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, দেশে কোথাও লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো ঘাটতি নেই। মাঠপর্যায়ে সব রাজনৈতিক দল সমান সুযোগ পাচ্ছে এবং প্রশাসন আইন ও বিধি অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। সে কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করছে।এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/ আর এস/জে
আপনার মতামত লিখুন :