
বান্দরবান জেলাধীন আলীকদম থানা পরিদর্শন করেন, বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান গতকাল ১৭ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ শনিবার বিকেলে তিনি থানা পরির্দশন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম ও দায়িত্ব পালনের অবস্থা পর্যবেক্ষণ করেন। ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, চিকিৎসা সুবিধা, বিশুদ্ধ পানির ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
বিশেষ করে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের ওপর জোর দেন। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা, জনসচেতনতা সৃষ্টি এবং জনগণকে উদ্বুদ্ধ করার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
এসময় প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিক আচরণ বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ব বোধের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল), আলীকদম থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট ফোর্সবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :