Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৮, ২০২৬ , ১০:৫৬ পূর্বাহ্ণ

জাতীয় নির্বাচন-গণভোট সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় আলীকদম থানা পরিদর্শন করেন পুলিশ সুপার

লেখকঃ মো.জয়নাল আবেদীন, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান জেলাধীন আলীকদম থানা পরিদর্শন করেন, বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান গতকাল ১৭ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ শনিবার বিকেলে তিনি থানা পরির্দশন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম ও দায়িত্ব পালনের অবস্থা পর্যবেক্ষণ করেন। ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, চিকিৎসা সুবিধা, বিশুদ্ধ পানির ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

বিশেষ করে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের ওপর জোর দেন। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা, জনসচেতনতা সৃষ্টি এবং জনগণকে উদ্বুদ্ধ করার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

এসময় প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিক আচরণ বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ব বোধের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল), আলীকদম থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট ফোর্সবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন