চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার | Daily AjKaler Kontho

চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার


নিজস্ব প্রতিনিধি : প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৬, ১:২৬ অপরাহ্ন
চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার

আবুল হোসেন মজুমদার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদ লাভ করেছেন। আবুল হোসেন মজুমদার একজন চলচ্চিত্র কাহিনীকার,গীতিকার,চলচ্চিত্র প্রযোজক,বিনোদন সাংবাদিক, প্রায় তিন দশক ধরে বিনোদন জগতের সাথে জড়িত, বিনোদনধারা,বিনোদন ভুবন,বিনোদন জগত এর সম্পাদক ও প্রকাশক। প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক “আনন্দ বিনোদন”সহ বিভিন্ন ম্যাগাজিন সম্পাদনা করেছেন এবং বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) সভাপতি ও আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন (এজেএফবি) প্রতিষ্ঠাতা সভাপতি।

সাম্প্রতিককালে তার পরিচালনায় নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মজুমদার ফিল্মস এর প্রযোজনায় “ভালোবাসি তোমায়” তিনি এখন আর একটি নতুন একটি চলচ্চিত্র পরিচালনা ও কাহিনী লেখা নিয়েও ব্যস্ত আছেন। নতুন চলচ্চিত্রটি হলো এফএম মিডিয়া প্রযোজিত “অন্য রকম প্রেম”।

আবুল হোসেন মজুমদার স্বত্বাধিকারী ধারা মিডিয়া, সদস্য বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, স্থায়ী সদস্য : জাতীয় প্রেসক্লাব,বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড, নির্বাচন কমিশনার : বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।

আবুল হোসেন মজুমদার বলেন আমাকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য করায় পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, মহাসচিব শাহীন কবির টুটুল এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাতে পেরে আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এই সম্মান আমাকে চলচ্চিত্রের উন্নয়নে আরও কাজ করতে অনুপ্রাণিত করবে।

আমি মনে করি এই সদস্যপদ আমাকে সমিতির কার্যক্রম ও চলচ্চিত্রের উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে আরও উৎসাহিত করবে।

আজকালের কন্ঠ /আর এস/এম