লোহাগড়ার কোটাকোল ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল | Daily AjKaler Kontho

লোহাগড়ার কোটাকোল ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল


কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৬, ৮:২১ অপরাহ্ন
লোহাগড়ার কোটাকোল ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

রবিবার (১১ জানুয়ারি) বিকেলে লোহাগড়া উপজেলার ১০ নং কোটাকোল ইউনিয়ন কৃষকদলের আয়োজনে কোটাকোল বায়তুল ফালাহ দাখিল মাদ্রাসা মাঠে এই আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ।

কোটাকোল ইউনিয়ন কৃষকদলের সভাপতি বি.এম.এ রকিব টুলু’র সভাপতিত্বে ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা, উপজেলা, পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আমি আপনাদের সন্তান। আপনারা সকলে মিলেমিশে ধানের শীষ প্রতীকে ভোট দিন। ধানের শীষ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষে ধানের শীষে ভোট দিন। আপনারা আমাকে নয় বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উপহার স্বরুপ আপনার ভোটটি ধানের শীষ মার্কায় দিন। আপনাদের ভোটের মাধ্যমেই বিএনপি আগামীতে সরকার গঠন করতে পারে এবং তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হতে পারে।

আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাও. জসিম উদ্দিন। দোয়া মাহফিলে বিএনপির নেতা-কর্মী, সমর্থকসহ নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি