বেগম খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করলেন চলচ্চিত্র পরিচালক আবুল হোসেন মজুমদার | Daily AjKaler Kontho

বেগম খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করলেন চলচ্চিত্র পরিচালক আবুল হোসেন মজুমদার


নিজস্ব প্রতিনিধি : প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৬, ৭:০৬ অপরাহ্ন
বেগম খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর  করলেন চলচ্চিত্র পরিচালক আবুল হোসেন মজুমদার

বাংলাদের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক বইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড এর প্রেসিডেন্ট,চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সামসুল আলম।

বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড এর এডমিন অ্যাডমিনিস্ট্রেশন, চলচ্চিত্র প্রযোজক জাহাঙ্গীর সিকদার ও চলচ্চিত্র প্রযোজক,পরিচালক, গীতিকার ও সভাপতি বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) আবুল হোসেন মজুমদার।

এছাড়াও শোক বইতে স্বাক্ষর করেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক চিত্রনায়ক হেলাল খান,জাসাস দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান, জাসাস সিনিয়র নেতা লেয়াকত আলী, জাসাস নেতা চলচ্চিত্র পরিচালক সায়মন তারিক।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে অফিসের সামনে শোক বই খোলা হয়েছে। আজ মঙ্গলবার (১ জানুয়ারি ২০২৬) দুপুর ১২ টা থেকে শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম শুরু হয়েছে; যা রাত ৯টা পর্যন্ত অব্যাহত থাকবে। জাসাস এর পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

বাংলাদেশচলচ্চিত্র,প্রযোজক,গীতিকার,সুকার,বিনোদন সাংবাদিক, অভিনেতা,অভিনেত্রীরাসহ দেশের বিভিন্ন শ্রেনীর প্রতিনিধিরা খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করে গেছেন। এটি চলমান রয়েছে। অন্যান্য দেশের প্রতিনিধিরাও আসছেন।

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয।নামাজে জানাজা পরিচালনা করেন জাতীয় মসজিদের খতিব। এরপরে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

আজকালের কন্ঠ/ আর এস/মেহেদী