বেগম জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত | Daily AjKaler Kontho

বেগম জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৬, ১:৫১ অপরাহ্ন
বেগম জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত

আজ বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

গত বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেকের ইমামতিতে সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা সম্পন্ন হয়।

এরপর বিকেল পৌনে ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে প্রয়াত স্বামী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

 

আজকালের কন্ঠ/ আর এস