
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ মঙ্গলবার দুপুরে বাউসি মেক্সিকান রেস্টুরেন্ট মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংগঠন উন্নয়ন সংঘের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি সানোয়ারা বেগম।
এতে বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আননু মিয়া, উপজেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক বাদশাহ ভূঁইয়া, সরিষাবাটি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সহসভাপতি কামরুল ইসলাম, উন্নয়ন সংঘের উপজেলা সমন্বয়কারী রবিউস সানি প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মনিটরিং কর্মকর্তা আরজুমিয়া।
আজকালের কন্ঠ/ আর এস/এস
আপনার মতামত লিখুন :