‎জকসু নির্বাচন যেন না হয় এজন্য ছাত্রদল শিক্ষার্থীদের হুমকি- সাবেক শিবির সভাপতি | Daily AjKaler Kontho

‎জকসু নির্বাচন যেন না হয় এজন্য ছাত্রদল শিক্ষার্থীদের হুমকি- সাবেক শিবির সভাপতি


মো শাহরিয়াজ আহম্মদ ‎,জবি প্রতিনিধি:‎ ‎ প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ৫:১৬ অপরাহ্ন
‎জকসু নির্বাচন যেন  না হয় এজন্য ছাত্রদল শিক্ষার্থীদের হুমকি- সাবেক শিবির সভাপতি

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন যেন না হয় এজন্য ছাত্রদল শিক্ষার্থীদের হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

‎মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

‎ফেসবুক পোস্টে তিনি আরো বলেন, নিজেরায় হুমকি দিয়ে ছাত্রদল ভাইয়েরা নির্বাচনের পক্ষে মিছিল করছে, ভিসি কেন নির্বাচন স্থগিত করলো। তাই ভিসির পদত্যাগ চায়।

‎এর আগে সকাল ৯টায় জরুরি সিন্ডিকেট সভায় জকসু নির্বাচন স্থগিতের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।এর পরপরই নির্বাচন স্থগিত ঘোষণা প্রত্যাখান করে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজকালের কন্ঠ/ আর এস/ এস