Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৩০, ২০২৫ , ৫:১৬ অপরাহ্ণ

‎জকসু নির্বাচন যেন না হয় এজন্য ছাত্রদল শিক্ষার্থীদের হুমকি- সাবেক শিবির সভাপতি

লেখকঃ মো শাহরিয়াজ আহম্মদ ‎,জবি প্রতিনিধি:‎ ‎

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন যেন না হয় এজন্য ছাত্রদল শিক্ষার্থীদের হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

‎মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

‎ফেসবুক পোস্টে তিনি আরো বলেন, নিজেরায় হুমকি দিয়ে ছাত্রদল ভাইয়েরা নির্বাচনের পক্ষে মিছিল করছে, ভিসি কেন নির্বাচন স্থগিত করলো। তাই ভিসির পদত্যাগ চায়।

‎এর আগে সকাল ৯টায় জরুরি সিন্ডিকেট সভায় জকসু নির্বাচন স্থগিতের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।এর পরপরই নির্বাচন স্থগিত ঘোষণা প্রত্যাখান করে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজকালের কন্ঠ/ আর এস/ এস

প্রিন্ট করুন