লেবাননে শীর্ষ ইরানি কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের | Daily AjKaler Kontho

লেবাননে শীর্ষ ইরানি কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
লেবাননে শীর্ষ ইরানি কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের

লেবাননে ইরানের কুদস ফোর্সের একজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের।

ইসরাইলি সেনাবাহিনীর ভাষ্যমতে, নাতসেরিয়া এলাকায় পরিচালিত ওই অভিযানে কুদস ফোর্সের বহিঃঅপারেশন শাখার সদস্য হাসান মাহমুদ মোরশেদ আল-জৌহরিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

তাদের দাবি, আল-জৌহরি ইসরাইলের বিরুদ্ধে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন এবং সে কারণেই তাকে নির্ভুল (প্রিসিশন) অভিযানে টার্গেট করা হয়।

এ বিষয়ে এখন পর্যন্ত ইরান বা লেবাননের কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

তথ্যসূত্র: সামা টিভি