তারেক রহমানকে স্বাগত জানাতে নেত্রকোনার হাজারো নেতাকর্মী ঢাকার পথে | Daily AjKaler Kontho

তারেক রহমানকে স্বাগত জানাতে নেত্রকোনার হাজারো নেতাকর্মী ঢাকার পথে


সুশীল আচার্য্য, নেত্রকোনা প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৫, ৯:৫৫ অপরাহ্ন
তারেক রহমানকে স্বাগত জানাতে নেত্রকোনার হাজারো নেতাকর্মী ঢাকার পথে

প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নেত্রকোনা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। ঢাকায় নেতাকে স্বাগত জানাতে নেত্রকোনা বিএনপির ৫০ হাজার নেতা-কর্মী প্রস্তুতি নিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার তারেক রহমান দেশে প্রত্যাবর্তান করবেন। তাঁকে স্বাগত জানাতে সারাদেশ থেকে লাখ লাখ নেতা-কর্মী ও সমর্থক ঢাকায় সমবেত হবেন। এরই মধ্যে নেত্রকোনা জেলা থেকে নেতা-কর্মীর ঢাকায় যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এতে নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সভাপতি নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী চিকিৎসক মো. আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম হিলালী।

ইতিমধ্যে জেলার বিভিন্ন স্থানে নেতার আগম উপলক্ষে আনন্দ মিছিলসহ প্রস্তুতি সভা করে নেতা-কর্মীদের দিকর্দেশনা দেন তাঁরা।

সর্বশেষ গতকাল সোমবার রাতে অনলাইন প্লাটফর্মে সভা করা হয়। এতে ১০টি উপজেলা, পাঁচটি পৌরসভা ছাড়াও ৮৬টি ইউনিয়নের দলীয় সভাপতি ও সাধারণ সম্পাককে দিক নির্দেশনা দেয়া হয়।

আাজকালের কন্ঠ /এম