দেবিদ্বারে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়নপত্র সংগ্রহ করলেন আব্দুল করিম | Daily AjKaler Kontho

দেবিদ্বারে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়নপত্র সংগ্রহ করলেন আব্দুল করিম


শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৫, ৬:৫২ অপরাহ্ন
দেবিদ্বারে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়নপত্র সংগ্রহ করলেন আব্দুল করিম

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে আলহাজ্ব মো. আব্দুল করিম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি রোববার সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর-এর সাধারণ সম্পাদক মো. মুহাম্মদ রাশেদুল ইসলাম, দেবিদ্বার উপজেলা শাখার উপদেষ্টা ডা. মহসিন আলম ও এটিএম সাইফুল ইসলাম মাসুম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর-এর সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম উসমানী, দেবিদ্বার উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা বাছির, প্রশিক্ষণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় দেবিদ্বার উপজেলা শাখার উপদেষ্টা এটিএম সাইফুল ইসলাম মাসুম বলেন, “২৪-এর জুলাই-আগস্ট আমাদের জন্য একটি নতুন সুযোগ তৈরি করেছে। ৫৪ বছরের জমে থাকা জঞ্জাল দূর করে দেশকে নতুনভাবে গড়ে তোলার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। স্বাধীনতাকে অর্থবহ করার যে সুযোগ এসেছে, তা আমাদের কাজে লাগাতে হবে। এবার ভোটাররা বুঝে-শুনে ভোট দেবেন। ইনশাআল্লাহ, ইসলামের পক্ষে ভোট দেবেন।”

আজকালের কন্ঠ/আর বি